Header Ads Widget

Responsive Advertisement

মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

https://www.facebook.com/noyashadhin2024 




সাধন সাহা জয় :
​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর বাজার এলাকায় চাঞ্চল্যকর রশিদ মিয়ার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই সঙ্গে নিহতের ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

​বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। তবে পুলিশি তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

​তদন্তকারী কর্মকর্তাদের আশা, খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন করা সম্ভব হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের কাঠাম দাঁড় করানো হবে।

Post a Comment

0 Comments