Header Ads Widget

Responsive Advertisement

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

 


নিজস্ব প্রতিবেদক

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথ অভিযান পরিচালনা করে এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়।


সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আইনে দায়ের করা  মামলায়  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজকে রাতে গ্রেফতার দেখানো হয়েছে। 

Post a Comment

0 Comments